কুষ্টিয়ায় আবুল কালাম হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এর বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হাসান এ রায় দেন।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, জেলার মিরপুর উপজেলার একতিয়ারপুর গ্রামের আব্দুল হান্নান ও একই উপজেলার তাতীবন্ধ গ্রামের লিটন ফকির, রাইদুল ইসলাম, সুজাত আলী।
আবুল কালাম এর স্ত্রী শেফালী বেগম মিরপুর থানায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়। এ সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।
২০১১ সালের ২৯ ডিসেম্বর মিরপুর উপজেলার তাতী বন্ধ গ্রামের নিজ বাড়ির পাশে আসামিরা আবুল কালামকে কুপিয়ে ও গলায় মাফলার পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
