কুমিল্লার বুড়িচংয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় কমপক্ষে দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার কালাকচুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নোয়াখালীর লালপুর এলাকার শাওন (১৮)। এছাড়া দুর্ঘটনায় এক অজ্ঞাত কিশোরী নিহত হয়েছে।
ময়নামতি হাইওয়ে পুলিশের ওসি আবদুল আউয়াল ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর পৌনে একটার দিকে নোয়াখালী থেকে ঢাকামুখী এশিয়া এক্সক্লোসিভ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠিয়েছে।
