জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার বেলা ১১টার দিকে রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে আব্দুল মন্নান ওরফে মনা (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত মনার সাথে তার চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে জমি সংক্রন্ত বিরোধ চলছিল। ঘটনার সময় মনা বিরোধকৃত ওই জমির একটি গাছ হতে নারকেল পাড়তে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে বেধম মারধর করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুর থানার ওসি আবদুল্লাহ-আল-মামুন ভূঁইয়া বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
