নাশকতার মামলায় বানারীপাড়ায় বিএনপি ও জামায়াতের ১১ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার বিচারক মোঃ আদীব আলী এই আদেশ দেন। আসামিদের জামিন আবেদনের শুনানির জন্য ১৬ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
আসামিরা হলেন- উপজেলা বিএনপির সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমান চোকদার, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও ছাত্রদল সভাপতি হাবিবুর রহমান জুয়েল, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সিরাজ ফকির, ছাত্রদল নেতা ইলিয়াস ফকির, কামরুল বেপারী, সাগর মাঝি, বিএনপি ক্যাডার ইয়ার হোসেন, আজমুল হোসেন, উপজেলা শিবির সভাপতি আতিকুল ইসলাম ও সেক্রেটারি আল-আমিন হোসাইন।
প্রসঙ্গত, ১৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদের পূর্ব পাশের নিচ তলায় সিঁড়ির সামনে একটি পেট্রোল বোমা ছোড়ে ও সমবায় অফিসের দরজায় পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। উপজেলা পরিষদে পেট্রোল বোমা হামলা ও অগ্নি সংযোগের ঘটনায় ১৭ ফেব্রুয়ারি ৫৬ বিএনপি-জামায়াত ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরদিন থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) বেল্লাল হোসেন বাদী হয়ে ২১ জনকে সুনির্দিষ্ট ও ৩০/৩৫জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন।
