গাদ্দাফির ছেলের মৃত্যুদণ্ড

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ১৬:০৯
 
লিবিয়ার সাবেক স্বৈরশাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে দেশটির একটি আদালত। মঙ্গলবার ত্রিপলির একটি আদালত এ রায় দেন বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।
 
২০১১ সালে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে সাইফ ছাড়াও গাদ্দাফি প্রশাসনের আরও বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধেও মৃত্যুদন্ডের আদেশ দেয়া হয়েছে।
 
খবর বিবিসির।