মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে মাছের ঘাটতিও পুরণ হবে।
মঙ্গলবার যশোরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন তিনি। জিলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাবিনা ইসায়মিনের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সহকারি পুলিশ সুপার (হেডকোয়াটর) শাফিন মাহমুদ, জেলা হ্যাচারী মালিক সমিতির সভাপতি ফিরোজ খাঁন, মৎস্য ব্যবসায়ী সাইফুজ্জামান মজু প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য বিষয়ক কর্মকর্তা রমজান আলী।
