হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৩২ বোতল ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে চুনারুঘাট পৌর শহরের হাতুন্ডা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় ২৫ বোতল বুটকা, তিন বোতল কুরেক্স ও চার বোতল বিয়ার জবাদ করা হয়েছে।
আটকৃতরা হলেন- হাতুন্ডা গ্রামের আঃ রশিদের ছেলে আঃ কাইয়ূম (৩০), উপজেলার দেওয়গাছ ইউনিয়নের কালিচুং গ্রামের আঃ গফুর মিয়ার ছেলে জলফু মিয়া (২৮) ও শায়েস্তাগঞ্জ কাজীরগাও গ্রামের মৃত আব্বাছ উদ্দিনের ছেলে মহিউদ্দিন (৩৩)।
চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যপারে আটকৃতদের বিরূদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
