মহালছড়িতে ডোবায় পড়ে ভাই-বোনের মৃত্যু

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ১৮:২১
জেলার মহালছড়ি উপজেলা সদরে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের স’মিল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলো, স’মিল পাড়ার বাসিন্দা অটো টেক্সি ড্রাইভার আরবেন চাকমার বড় মেয়ে অর্নি চাকমা (৭) ও ছোট ছেলে অনিয়ন চাকমা (৩)।
 
মহালছড়ি সদর ইউনিয়নের মহিলা ইউপি সদস্যা যবনিকা চাকমা জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার স’মিল পাড়ার নিজ বাড়ি থেকে ওই দুই ভাই-বোন টিলা পাড়ায় খাওয়ার দুধ দিয়ে বাড়ি ফেরার পথে কাপ্তাই বাধের ডোবাতে এক সঙ্গে পা পিছলে পড়ে যায়। ওই ডোবাতে নৌকায় থাকা নিক্সন চাকমা নামে এক জেলে প্রতিবেশীদের এ খবর জানায়। প্রতিবেশীরা ডোবা থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করে।
 
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশফাকুল নুমান, উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশফাকুল নুমান, ওসি সেমায়ুন কবির চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেমায়ুন কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।