বাবার উপর অভিমান করে মাদরাসাছাত্রের আত্মহত্যা

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ১৮:৩৪


বাবার উপর অভিমান করে আল আমিন মৃধা (১৬) নাসে মাদরাসার এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার গভীর রাতে রাজধানীর কামরাঙ্গীর চর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আল আমিন মৃধার বাবা লিটন মৃধা পেশায় রিকশাচালক। মা মাহফুজা বেগম আবুধাবী প্রবাসী।

পারিবারিক সূত্রে জানা যায়, আল আমিন তিন মাস আগে কামরাঙ্গীর চর এলাকায় হাফিজ্জী হুজুর মাদরাসায় ভর্তি হয়। সে ওই মাদ্রাসায় থাকতো। সোমবার আবুধাবী থেকে তার মায়ের পাঠানো একটি উপহারের প্যাকেট তাদের বাড়িতে এসে পৌঁছায়। এ সময় আল আমিন মাদরাসায় ছিল। সে বাড়িতে আসার আগেই ওই প্যাকেটটি তার বাবা খুলে ফেলে। এতে সে বাবার উপর অভিমান করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রাত ১২টার দিকে দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কামরাঙ্গীর চর থানা সূত্র জানায়, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।