নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যলয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘তরুণ নেতৃত্ব ধ্বংস করে ভবিষ্যত নেতৃত্ব বিনাসে চক্রান্তে মেতে উঠেছে সরকার। ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে মনগড়া ন্যক্কারজনক অভিযোগে গ্রেফতার করেছে সরকার। তার বিরুদ্ধে কাল্পনিক এই নোংরা অভিযোগ প্রত্যাহার করে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
যুবদল সভাপতি বলেন, ‘আদালতকে ব্যবহার প্রভাবিত করার চেষ্টা করছে, যাতে নেতারা মুক্তি না পায়। ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে মিথ্যা অভিযোগ থেকে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—যুবদলের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহসভাপতি কে আই এম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী প্রমুখ।
