জিয়াউর রহমানের ছোট ভাই হাসপাতালে

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ১৮:৫৮

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ভাই আহম্মেদ কামাল অসুস্থ হয়ে ইব্রাহীম কার্ডিওলজি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ওই হাসপাতালের চিকিৎসক লিয়াকত আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অসুস্থ হওয়ায় গত ২৫ জুলাই আহম্মেদ কামালকে ইব্রাহীম কার্ডিওলজি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের সিসিইউ-তে চিকিৎসাধীন আছেন।

শায়রুল কবীর আরো জানান, মঙ্গলবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও চেয়াপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন তাকে দেখতে যান এবং তার শরীরিক অবস্থার খোঁজখবর নেন।