বাগেরহাটের মোংলায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ২১ জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। তারা মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা দায়রা ও জজ আদালত-১ এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো বিএনপি-জামায়াত নেতাকর্মীরা হলেন, মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মো. কোহিনুর সরদার, মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক, বিএনপি নেতা গোলাম হোসেন, ফারুক, রুহুল, যুবদল নেতা আবু হোসেন পনি, মোংলা পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াত নেতা মো. হোসেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াত নেতা মো: ইউনুস আলী, জামায়াত নেতা বাবর মুসাল্লী, ছাত্রদল নেতা মো. আবুল কাশেম, জাহিদ মোল্লাসহ ২১ জন।
আরো পড়ুন: ‘দিনে কাজ করি, রাইতে পড়ি, পইড়া পুলিশ অইতে চাই'
উল্লেখ্য, গত ২০১৭ ও ২০১৮ সালে মোংলা থানায় তারা পৃথক দুইটি নাশকতা মামলার আসামি। একটি মামলায় বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিকসহ ১৫ জন ও অপর আরেকটি মামলায় জামায়াত নেতা কোহিনুর সরদারসহ ছয়জনকে আসামি করা হয়।
ইত্তেফাক/অনি
