ইঁদুর মারার ফাঁদ: বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ২১:৪০
সাতক্ষীরা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল আবেদীন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফয়সাল ওই গ্রামের কিসমত সরদারের ছেলে। সে আলীপুর হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।
 
জানা গেছে, আলীপুর গ্রামের শহিদুল ইসলামের ঘেরের ইঁদুর মারার ফাঁদ অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে ফয়সাল ঘটনাস্থলেই মারা যায়।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।