ছিটমহলের প্রতি বাড়িতে জ্বলবে ৬৮ আলো

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ২১:৫৬
বাংলাদেশ-ভারতের মধ্যকার দীর্ঘদিনের ঝুঁলে থাকা ছিটমহল সমস্যা শেষ হচ্ছে ৩১ জুলাই মধ্যরাতে। এর মধ্য দিয়ে ছিটমহল সমস্যার ইতি ঘটবে। তাই দিনটিকে ঘিরে দুদেশেই চলছে ব্যাপক আয়োজন। দুদেশের ১৬২টি ছিটমহলেই ওইদিন রাত ১২টায় একসঙ্গে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি।
 
৬৮ বছর পর এ সমস্যা সমাধান হওয়ায় ওইদিন ছিটমহলের প্রত্যেকটি মুসলিম বাড়িতে ৬৮টি মোমবাতি আর হিন্দু বাড়িতে ৬৮টি প্রদীপ জ্বালানো হবে। এদিন ছিটমহলগুলোর প্রতিটি অন্ধকার সড়কে মশাল জ্বালিয়ে আলোকিত করার পাশাপাশি ওড়ানো হবে আকাশ প্রদীপ। রাতভর চলবে নাচ-গানসহ নানা অনুষ্ঠান।
 
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি যৌথভাবে বাংলাদেশের ১১১টি ছিটমহলে এবং ভারতের ৫১টি ছিটমহলে এসব অনুষ্ঠানমালার আয়োজন করেছে।