জয়পুরহাটে ৮ জামায়াত নেতার ৪ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ২৩:৪৮

জয়পুরহাটে গোপন বৈঠক থেকে গ্রেফতার হওয়া জেলা জামায়াতের আমীরসহ ৮ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আজ মঙ্গলবার ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃতরা হচ্ছে জেলা জামায়াতের আমীর ডা: ফজলুর রহমান সাঈদ, কালাই উপজেলা আমীর তাইফুর ইসলাম ফিতা, পাঁচবিবি উপজেলা আমীর তসলিম উদ্দিন, সেক্রেটারী সুজাউল ইসলাম, সদর উপজেলা  সেক্রেটারী আনোয়ার হোসেন এবং জেলা জামায়াতের রোকন আব্দুল আলীম, আব্দুল বাতেন ও জোবায়ের হোসেন।
সূত্র জানায়, জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের হরিপুর গ্রামে জামায়াতের রোকন আব্দুল বাতেনের বাড়িতে গোপন থেকে ডিবি পুলিশের উপ-পরিদর্শক তুহিনের নেতৃত্বে একদল পুলিশ গত বৃহষ্পতিবার (২৩ জুলাই) গ্রেফতার করে। জয়পুরহাট থানায় তাদের বিরুদ্ধে আওয়ামীলীগের সমাবেশে ককটেল হামলাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মমিনুল ইসলাম সদর ক অঞ্চল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন জানান। আদালতের বিচারক তাজুল ইসলাম মিঞা ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।