তাড়াশে পিকআপ ভ্যানের চাপায় নিহত ২

আপডেট : ২৯ জুলাই ২০১৫, ১০:৪৫
 
সিরাজগঞ্জের তাড়াশ হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে পিকআপ ভ্যানের চাপায় রিকশাভ্যানের দুই আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে সংঘঠিত এই দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
 
নিহতরা হলেন- তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের আজগর আলীর ছেলে সাহেব আলী (৪০) ও একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মিলন (৩২)।
 
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী জানান, সকালে হাটিকুমরুল থেকে বনপাড়া অভিমুখী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাশ দিয়ে যাওয়া রিকশাভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর আরোহীকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।
 

আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।