মিশরে ফার্নিচার কারখানায় আগুনে পুড়ে নিহত ২৫

আপডেট : ২৯ জুলাই ২০১৫, ১০:৫১
 
মিশরের রাজধানী কায়রোয় একটি ফার্নিচার কারখানায় আগুনে পুড়ে অন্ততপক্ষে ২৫ জন মারা গেছেন। মঙ্গলবারের এ ঘটনায় আরো ২২ জন গুরুতর আহত হয়েছেন।
 
লিফটে বহন করা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনতলা ওই কারখানাটিতে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কারখানাটি সরকারি নিরাপত্তা ছাড়পত্র ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছিল।
 
দমকলের ২০টিরও বেশি গাড়ি কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা মিশরে প্রায়ই ঘটে। একই দিন দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ায় অপর একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন আহত হন।

খবর বিবিসির।