পাবনায় পানিতে ডুবে পুলিশ কনস্টেবলের মৃত্যু

আপডেট : ২৯ জুলাই ২০১৫, ১১:১৬
 
পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে পাবনার ফরিদপুরে ইয়াসিন আলী (৪৮) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। ইয়াসিন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জগতলা গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি ফরিদপুর থানায় কর্মরত ছিলেন।
 
ফরিদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, গতকাল বিকালে ফুটবল খেলে থানার পুকুরের পানিতে গোসল করতে নামেন। সেখানে তিনি পানিতে ডুবে যান। খোঁজাখুঁজির এক পর্যায়ে অন্যান্য পুলিশ সদস্যরা তাকে পানি থেকে উদ্ধার করে। ইয়াসসিনকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে নামার পর স্ট্রোক করে ইয়াসিন মারা যান।