নারীদের ফেসবুক একাউন্ট হ্যাক করার অভিযোগে মাহমুদুল হাসান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে রাজধানীর মেরুল বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানান, ফেসবুকে বিভিন্ন নারীদের একাউন্ট হ্যাক করে পর্ন ছবি তুলে দেয়া, মোবাইল নম্বর থেকে হুমকি দেয়া, এমনকি পরবর্তীতে ওই আইডিতে বিভিন্ন উল্টাপাল্টা তথ্য দেয়ার অপরাধে পুলিশের সাইবার ক্রাইম শাখা তদন্ত করে তাকে গ্রেফতার করেছে।
