দৌলতপুরে স্কুল শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ১১

আপডেট : ২৯ জুলাই ২০১৫, ১৩:৩০
 
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নবম ও দশম শ্রেণির ছাত্রদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১১ শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।
 
দৌলতপুর থানার ওসি নাজমুল নিশাত জানান, বুধবার বেলার ১১টার দিকে খেলার বিষয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনজনকে আটক করা হয়েছে।
 

তিনি আরো জানান, গুরুতর আহত চারজনের মধ্যে দুইজনকে জেলা সদর হাসপাতালে ও অন্য দুই জনকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।