লাওসে খারাপ আবহাওয়ার কারণে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২০ জনের বেশি লোক নিখোঁজ হয়েছে। বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেপিএল এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটিতে ১৯ জন যাত্রী ও চারজন ত্রু ছিল। ওড়ার পরপরই অ্যাভিয়েশন কন্ট্রোল সেন্টারের সঙ্গে হেলিকপ্টারটির যোগাযোগ বন্ধ হয়ে যায়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার দুপুর একটার পর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েঝে। হেলিকপ্টারটি তখন উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ সিয়াংহাউয়াং ও হাউয়াফানে যাচ্ছিল।
নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা তল্লাশি চালানো হচ্ছে। খবর: এএফপির।
