মিশরে নাইজার দূতাবাসে বন্দুকধারীদের হামলায় পুলিশ সদস্য নিহত

আপডেট : ২৯ জুলাই ২০১৫, ১৫:২৮


মিশরের রাজধানী কায়রোতে মঙ্গলবার রাতে নাইজারের দূতাবাস পাহারায় নিয়োজিত এক পুলিশকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।  এতে আরো একজন কর্মকর্তা আহত হন। দুর্বৃত্তরা দূতাবাসের বাইরে এই হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর এএফপির।

এক কর্মকর্তা জানান, দুই সশস্ত্র হামলাকারী মোটরসাইকেলে করে এসে হামলা চালায়।

তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী বা সংগঠন এই ঘটনার দায়িত্ব স্বীকার করেনি এবং দূতাবাসকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।