বিএনপির প্রতিক্রিয়া বিকেলে

আপডেট : ২৯ জুলাই ২০১৫, ১৫:৪৪
 
মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে দেয়া ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। কিন্তু তার দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
 

এদিকে বুধবার বিকেল পাঁচটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিএনপি। সেখানে বক্তব্য রাখবেন দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। ধারণা করা হচ্ছে, ওই সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হবে।