ডাক বিভাকে মৃত বলে উল্লেখ করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। বুধবার জিপিওতে জাতীয় স্ট্যাম্প দিবস ২০১৫ উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্তকরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ডাক বিভাগের মহাপরিচালক এবিএম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে তারানা হালিম বলেন, ডাক বিভাগকে অধিকতর উন্নত করতে হবে এবং আরো এগিয়ে নিতে হবে। ডাক বিভাগের উন্নয়নের জন্য আমাদের কর্মস্পৃহা এবং সততা বাড়াতে হবে। এছাড়া ই-ক্যাশকে আরো গতিশীল করতে হবে।
অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের ১০টি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের ডাটা খাম উন্মোচন করা হয়।
