সুনামগঞ্জে ৬২১ বোতল ভারতীয় মদসহ আটক ১

আপডেট : ২৯ জুলাই ২০১৫, ১৬:৫৯


সুনামগঞ্জে চোরাই পথে আনা ৬২১ বোতল ভারতীয় মদসহ উসমান (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। বুধবার সকালে শহরের মল্লিকপুর এলাকায় সুরমা নদীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক উসমান সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ার গাঁওয়ের আনোয়ার আলীর ছেলে।

র‌্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মামুন এ অভিযানে নেতৃত্ব দেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল মল্লিকপুর এলাকায় সুরমা নদীতে অভিযান চালায়। এ সময় ইঞ্জিন নৌকায় তল্লাশি চালিয়ে মদসহ উসমানকে আটক করা হয়। জব্দকৃত মদের মধ্যে ৩১০ বোতল এলকোহল, ২৮৭ বোতল অফিসার্স চয়েস, ১২ বোতল এসি ব্ল্যাক রয়েছে।