শরণখোলায় অন্তঃসত্ত্বা নারী ধর্ষণের শিকার, থানায় মামলা

আপডেট : ২৯ জুলাই ২০১৫, ১৭:৩৩


বাগেরহাটের শরণখোলায় চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ (১৮) ধর্ষণের শিকার হয়েছেন। এ অভিযোগে সোহেল হাওলাদার (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে মঙ্গলবার রাতে থানায় মামলা হয়েছে।

বুধবার সকালে ঐ গৃহবধূকে ডাক্তারী পরিক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, গত ২৭ জুলাই সকালে ঐ গৃহবধূ বাড়ির পাশ্ববর্তী একটি ইটের ভাটার কাছে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় সোহেল তাকে জাপটে ধরে একটি ঝোপের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

থানার ওসি মো. রেজাউল করিম জানান, ঘটনার একদিন পর মঙ্গলবার ঐ গৃহবধূ শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। ডাক্তারী পরীক্ষার জন্য তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ঘটানর পর থেকে ধর্ষক পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।