ভারতের মহারাষ্ট্রে প্রচণ্ড বর্ষণের কারণে তিনতলা ভবন ধসে নয় জন নিহত হয়েছে। বুধবার এক কর্মকর্তা এ কথা জানান। উদ্ধার কর্মীরা জীর্ণ এ ভবনের ধ্বংসস্তূপের ভেতর আটকা পড়া অপর তিনজনের সন্ধানে অভিযান চালাচ্ছে। ভারতের বাণিজ্যিক মুম্বাইয়ের উপকণ্ঠে মঙ্গলবার রাতে ভবনটি ধসে পড়ে।
জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থার কর্মকর্তা অলক আভাস্থি বলেন, এ পর্যন্ত আমরা আহত ১১ এবং নিহত নয় জনের লাশ উদ্ধার করেছি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এ ঘটনায় এখনো তিনজন নিখোঁজ রয়েছে। আভাস্থি জানান, ভবনটি এতই পুরনো ছিল যে, এটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা করা হয়েছিল। সূত্র: এএফপি, সিএনএন
