‘রিভিউতে মূল আদেশ পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম’

আপডেট : ২৯ জুলাই ২০১৫, ২২:০৬
 
 
সর্বোচ্চ আদালতের রায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি বহাল এবং সম্ভাব্য রিভিউ দায়ের প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘রিভিউয়ে সাধারণত প্রক্রিয়াগত ত্রুটি দেখা হয়। একশ টি রিভিউয়ের মধ্যে একটিতে ত্রুটি পাওয়া যায়। রিভিউয়ের আবেদন করলে মূল আদেশ পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।’
 
বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন যাদের রায় হচ্ছে তারা একাত্তর সালের পরেও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। তারা এবং তাদের যারা পুনর্বাসিত করেছেন তারা কতটা ভুল করেছেন তা এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, এ জন্য আমি খুশি।’