ওজো

আপডেট : ৩০ জুলাই ২০১৫, ০১:৪৫

ছবিতে বলের মতো যে বস্তুটি দেখা যাচ্ছে, সেটি মূলত একটি ভার্চুয়াল রিয়েলিটি ক্যামেরা। ‘ওজো’ নামের এই ক্যামেরাটি তৈরির পরিকল্পনা নিয়েছে নকিয়া। মূলত চলচ্চিত্র শিল্পে ব্যবহারের জন্য ৩৬০-ডিগ্রি ভিডিও এবং থ্রিডি অডিও ধারণে সক্ষম এই ক্যামেরাটি তৈরি করবে নকিয়া। এতে থাকবে আটটি ক্যামেরা লেন্স ও আটটি মাইক্রোফোন।