ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি মুদ্রাসহ আল মামুন নামে একজনকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা বিভাগ। মালয়েশিয়াগামী ওই যাত্রীর কাছ থেকে ইউরো ও মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত উদ্ধার করা হয়।
বুধবার মধ্যরাতে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় আটক করা হয় তাকে। কাস্টমসের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক মামুন এয়ার এশিয়ার একে-৭০ নম্বর ফ্লাইটে মালয়েশিয়ার কুয়ালালামপুর যাচ্ছিলেন। তাকে তল্লাশি করে ১৫ হাজার ইউরো ও দুই হাজার ৭০০ রিঙ্গিত উদ্ধার করা হয়। এসব বিদেশি মুদ্রার আনুমানিক মূল্য ১৩ লাখ ২৫ হাজার টাকা।
এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ।
