রাজধানীতে প্রতারক চক্রের ৬ জন আটক

আপডেট : ৩০ জুলাই ২০১৫, ১১:৫৮
রাজধানীতে ভুয়া এজেন্সির মাধ্যমে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারক চক্রের ৬ জনকে আটক করেছে র‌্যাব-১।
 
বৃহস্পতিবার সকালে বাড্ডা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। 
 
র‌্যাব-১ জানিয়েছে, আটক হওয়া ছয়জন ভুয়া রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।
 
এ ব্যাপারে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।