ঘূর্ণিঝড় ‘কোমেন’ মোকাবেলায় চট্টগ্রামের উপকূলবর্তী পাঁচটি উপজেলা থেকে ৫৩ হাজার ৪২০ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। খোলা হয়েছে ২২৯টি আশ্রয় কেন্দ্র। প্রস্তুত রাখা হয়েছে ১০০টি মেডিকেল টিম। জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল হাসান এ তথ্য জানিয়েছেন।
এদিকে জেলার সকল শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে মাইকিংয়ের মাধ্য মানুষকে সতর্ক করার কাজ অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও ভোলা জেলা সমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৭ নম্বর বিপদ সংকেত (পুনঃ) ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।
