লক্ষ্মীপুরে ডাকাতের গুলিতে আহত ব্যক্তির মৃত্যু

আপডেট : ৩০ জুলাই ২০১৫, ১৩:৩৮

 

লক্ষ্মীপুর সদর উপজেলার র্পূব কল্যাণপুর গ্রামে ডাকাতের গুলিতে আহত আব্দুস ছাত্তার (৫৫) মারা গেছেন। বুধবার রাত ১১টার দিকে নোয়াখালী জনোরলে হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।


লক্ষ্মীপুরের  দাসেরহাট পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।


ক্ষতগ্রস্থ ওমান প্রবাসী আবুল বাশার জানান, গত রবিবার রাতে গ্রামে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত তাদের ঘরে হানা দয়ে। এসময় ডাকাতরা অস্ত্ররে মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন সেট, স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে। বাধা দিতে গেলে তার বাবা আবদুস সাত্তারের পেটে গুলি করে ডাকাতরা।