রামগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

আপডেট : ৩০ জুলাই ২০১৫, ১৪:০৪
 
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে পৌর জামায়াতের সেক্রেটারি নাজমুল হাসানকে (৪০) গ্রেফতার করেছেন পুলিশ। বুধবার রাত ১০টার দিকে উপজেলার কেথুরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নাজমুল একই এলাকার সামছুল হক পাটোয়ারীর ছেলে।
 
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, নাজমুল হাসান নাশকতাসহ সাতটি মামলার আসামি। তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।