আলাস্কায় যাত্রীবাহী বিমানের জরুরি অবতরণ

আপডেট : ৩০ জুলাই ২০১৫, ১৫:২১
 
ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট বুধবার রাতে আলাস্কার একটি সামরিক ঘাঁটিতে জরুরি অবতরণ করেছে। লস অ্যাঞ্জেলেস যাওয়ার পথে বিমানটিতে ধোঁয়া দেখা দেয়ার পর জরুরি অবতরণ করে।
 
হংকংয়ের পতাকাবাহী বিমানটির কর্তৃপক্ষ জানায়, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অ্যালেউশিয়ান দ্বীপপুঞ্জে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে বিমানটি জরুরি অবতরণ করে। বিমানটিতে ২৭৬ যাত্রী ও ১৮ ক্রু ছিল।
 

ক্যাথে প্যাসিফিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘বিমানটির সকল ক্রু ও যাত্রী নিরাপদ রয়েছেন।’