বেনাপোল সীমান্তে ৮ নারী-পুরুষ আটক

আপডেট : ৩০ জুলাই ২০১৫, ১৭:১৮
জেলার বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় আট বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
 
বৃহস্পতিবার সকালের দিকে ভারত সীমান্তবর্তী গ্রাম বেনাপোলের সাদিপুর থেকে এদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, খুলনার টুকু রানী (৪৫), যশোরের আমিনুর রহমান (৩৮), খোরশেদ আলম (২৯), নড়াইলের সদাকার রানী (২৪), বরিশালের দুলু দাস (৩৩), চট্রগামের সলেমান (৪০), ফরিদপুরের চম্পা (২২) ও লিপি (২৪)।
 
বিজিবি জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে পাচারকারীরা এসব নারী-পুরুষদের ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে তাদের আটক করে  পোর্ট থানা সোপর্দ করা হয়।
 
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আটককদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা হয়েছে। দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।