জম্মু কাশ্মীরে হামলায় ১ সেনা নিহত

আপডেট : ৩০ জুলাই ২০১৫, ১৭:৪৫
 
জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় বুধবার নিরাপত্তা চৌকিতে চোরগোপ্তা হামলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন।  খবর এনডিটিভির।
 
ধারণা করা হচ্ছে—পাকিস্তানি সৈন্যরা যুদ্ধ বিরতি লংঘন করে এ হামলা চালিয়েছে। এ মাসে লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর এ নিয়ে তৃতীয় বারের মতো গুপ্ত হামলা হলো। এ ঘটনায় রাচপাল সিং নামের এক সেনা গুরুতর আহত হয়ে ঢলে পড়েন।