কারাগারে আটক বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২’এর ফটকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
মতিঝিল থানার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের দুটি মামলায় তদন্তকারী কর্মকর্তা এস আই শেখ মফিজুর রহমান ও এসআই আউয়াল হোসেন দুপুর ১২টা থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত রুহুল কবির রিজভীকে জিজ্ঞাসাবাদ করেছেন।
ওই কারাগারের জেলার মো. নাসির আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
