জয়পুরহাটে মালবাহী ট্রেন লাইনচ্যুত: তদন্ত কমিটি

আপডেট : ৩০ জুলাই ২০১৫, ১৮:১৯
জেলার পাঁচবিবি রেল স্টেশনের অদূরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সাত ঘণ্টা যোগাযোগ বন্ধ থাকার ঘটনায় রেলওয়ে পাকশী অঞ্চল চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
 
রেলওয়ে পাকশী ডিভিশনাল ট্রান্সপোর্ট কর্মকর্তা শওকত জামিলকে প্রধান করে চার সদস্যের এ তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
 
উল্লেখ্য, বুধবার সৈয়দপুর থেকে ছেড়ে আসা পাথর বোঝাই এসজেকে টু ডাউন মালবাহী ট্রেনটি খুলনা যাচ্ছিল। সকাল ১০ টায় পাঁচবিবি রেলস্টেশনের অদূরে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এরপর খুলনা ও ঢাকা রুটে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পার্ববতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে চার ঘন্টা সময় নিয়ে লাইনচ্যুত বগিটির  মেরামত কাজ শেষ করে। বিকাল চারটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।