ভারতে হামলার পরিকল্পনা আইএসের

আপডেট : ৩০ জুলাই ২০১৫, ১৮:২০
 
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত উস্কে দিতে ভারতে হামলার পরিকল্পনা করছে ইসলামিক স্টেট (আইএস)। খবর রয়টার্সের।
 
আইএসের দলে নতুন সদস্য সংগ্রহ সংক্রান্ত এক দলিলের (রিক্রুটমেন্ট ডকুমেন্টের) উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম।
 
উর্দু ভাষার এ দলিলটি ‘আমেরিকান মিডিয়া ইন্সটিটিউট’কে দেন তালেবানের সঙ্গে জড়িত এক পাকিস্তানি নাগরিক।
 
এ থেকেই প্রকাশ পায় ‘বিশ্বের অবসান ঘটাতে’ আইএসের পুরোদস্তুর যুদ্ধ বাধানোর পরিকল্পনা। এর মধ্যেই রয়েছে ভারতকে হামলার লক্ষ্য করার পরিকল্পনা। যাতে করে যুক্তরাষ্ট্রকে এ সংকটে হস্তক্ষেপ করতে উস্কে দেয়া যায়।
 
 
 
দলিলটিতে পাকিস্তানি এবং আফগান তালেবানদেরকেও আইএসের সঙ্গে একজোট হয়ে একটি সেনাবাহিনী গঠনের আহ্বান জানানো হয়েছে বলে জানা গেছে ‘দ্য ডেইলি মেইল’-এর প্রতিবেদনে।
 
এ ছাড়া, একটি খিলাফত গঠনের জন্য আল-কায়েদাকেও আইএসের সঙ্গে যোগ দিতে অনুরোধ জানানো হয়েছে দলিলে।
 
দলিলে বলা হয়—ভারতে হামলার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এ হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের মধ্য দিয়েই শেষ হবে বলে আইএস আশা করে।