জেলার কেন্দুয়া উপজেলায় দুই মণ গাঁজাসহ দ্বীন ইসলাম (৩৫) নামে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার চিরাং বাজারে নিয়ে যাওয়ার পথে মোজাফরপুর মাদরাসা বাজার নামক স্থান থেকে এসব গাঁজা আটক করা হয়। দ্বীন ইসলাম উপজেলার মোজাফরপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মোজাফরপুর গ্রামের আরিফ রব্বানী ও একই গ্রামের মিল্টন বিকেলে এসব গাঁজা বস্তায় ভরে অটোরিকশায় করে স্থানীয় চিরাং বাজারের উদ্দেশ্যে পাঠাচ্ছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই
অটোরিকশায় তল্লাশি চালিয়ে এর চালককে আটক করে ও এসব গাঁজা জব্দ করে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।
