মুন্সীগঞ্জে শাশুড়িকে গলাটিপে হত্যা চেষ্টার অভিযোগ

আপডেট : ৩০ জুলাই ২০১৫, ২১:২৯
মুন্সীগঞ্জ শহরে বসত-ঘরে ঢুকে রাতের আঁধারে হাত-পা বেঁধে সাবেক শাশুড়ি সালমা বেগমকে (৪৫) গলাটিপে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে প্রাক্তন জামাতার বিরুদ্ধে।
 
বুধবার দিবাগত রাতে শহরের দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে। সালমা বেগমকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
তিনি জানান, বসত-ঘরের ভেতর প্রবেশ করে মেয়ে জামাতা রতন মন্ডল সালমা বেগমকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে গলা টিপে ধরে। এ সময় বসত-ঘরে সালমা বেগমের পরিবারের অন্য কোন সদস্যরা ছিলেন না। সালমা বেগম মারা গেছেন ভেবে রতন বসত-ঘর ত্যাগ করে।
 
ঘটনার প্রায় এক ঘণ্টা পর সালমা বেগমের স্বামী আবুল কালাম আজাদ ঘরে এসে সালমা বেগমকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।
 
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, ‘এ ঘটনায় ভিকটিমের স্বামী মামলা করেছে।’
 
উল্লেখ্য, প্রায় দুই বছর আগে দেওভোগ এলাকার সালমা বেগমের মেয়ে আয়েশা সিদ্দিকা বাঁধনের সঙ্গে একই এলাকার মৃত কায়কোবাদ মন্ডলের ছেলে রতন মন্ডলের বিয়ে হয়। বনিবনা না হওয়ায় গেল বছর তাদের বিয়ে বিচ্ছেদ হয়।