কুমিল্লার বুড়িচং উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। এরা হলেন, জেলার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও এলাকার আবদুর রশিদ (৩৫), তার স্ত্রী সুমী আক্তার ও মেয়ে সুমাইয়া (৫)।
বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মনিপুর এলাকায় যাত্রীবাহী বাসটি তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। আহতরা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্রে তথ্যের সত্যতা পাওয়া গেছে।
