জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের বলেছেন, ‘জনগণ রাজনীতির প্রতি আস্থা হারিয়েছে। এখন এমন একটা কিছু করতে হবে যেন রাজনীতিতে আস্থা ফিরিয়ে আনা যায়।’
বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে হোটেল রাজমনি ঈশা খাঁ-তে এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
জি এম কাদের বলেন ‘আমি ড. কামাল হোসেনের সাথে আছি। তাকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিতে হবে। আমাদের এখন আরেকটা সংগ্রাম করার সময় এসেছে। আলোচনা করে আর কোনো সমাধান হবে না। যে কোনো আন্দোলনের জন্য একজন নেতা দরকার। আন্দোলনের মাধ্যমেই এ সমস্যার সমাধান করতে হবে। এ ব্যাপারে ড. কামাল চাইলেই আমাকে পাশে পাবেন।’
চা-চক্রে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, জেএসডি সাধারণ সম্পাক আবদুল মালেক রতন, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদ সদস্য বজলুর রশীদ ফিরোজ, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম ও সদস্য শহীদুল্লাহ কায়সার।
