গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ‘রাঢ়াঙ নাট্যোত্সব’। নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের আরণ্যক নাট্য সংগঠনের সাড়া জাগানো প্রযোজনা ‘রাঢ়াঙ’-এর ১৫০তম প্রদর্শনী উপলক্ষে এই উত্সবের আয়োজন করা হয়েছে। আজ জাতীয় নাট্যশালায় প্রদর্শীত হবে ‘রাঢ়াঙ’।
তিন দিনব্যাপী এই আয়োজনের পর্দা নামবে আগামীকাল। আজ এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ‘রাঢ়াঙ’। এরপর আগামীকাল সকাল ১০টায় বাংলাদেশ জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে ‘বহুত্ববাদী সমাজে আদিবাসী সংস্কৃতির বিকাশ’ শিরোনামের সেমিনার। সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে সাভারের রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে নাটক ‘স্বপ্নপথিক’। হারুনর রশীদের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। রাত পৌনে ৮টায় ‘দিপু স্মৃতি পদক’ প্রদান করা হবে। এছাড়াও থাকছে নাট্যকর্মীদের সম্মিলনে আদিবাসী সঙ্গীত ও নৃত্য।
