একসাথে সেলিম-তাপস!

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ০০:৫৫

প্রথমবারের মতো ভারত ও বাংলাদেশের দুই কম্পোজার একসাথে কোনো বলিউডের গানের কম্পোজিশন করতে যাচ্ছেন। সেলিম সুলায়মান বলিউড ফিল্মের এখন হিট মাস্টার। এছাড়া বর্তমানে তিনি ইন্ডিয়ান আইডলের বিচারক হিসেবেও কাজ করছেন। পাশাপাশি এদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক কৌশিক হোসেন তাপসের কিছু মিউজিক স্যাম্পল দেখেই সেলিম ফেসবুকে তাপসকে একসাথে কাজ করার কথা জানান। খুব শিগগিরই একটি হিন্দি ও ইংরেজি ভার্সনের ট্র্যাক তৈরি করবে এই দুই মেধাবী যুগল। উল্লেখ্য, এর আগে একই মঞ্চে ভারতের প্রীতমের সাথে পারফর্ম করেছিলেন তাপস। একই সাথে প্রীতমের সাথে একটি গানে কাজেরও কথা হয়েছিল, কিন্তু তাপস তার ব্যক্তিগত ব্যস্ততা ও গান বাংলা প্রতিষ্ঠার কাজে ব্যস্ত হওয়ায় সেটির খুব একটা অগ্রগতি হয়নি। তবে এবারে সেলিমের সাথে এই কাজের প্রস্তাবে সিরিয়াসলি এগুচ্ছেন তাপস।

 
এ প্রসঙ্গে তাপসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার কম্পোজিশনে নিজের বাজানো একাধিক ইন্সট্রুমেন্টাল ওয়ার্ক দেখেই মূলত সেলিমের ভালো লাগে এবং একসাথে কাজের প্রসঙ্গে কথা হয়। আমি মনে করি এটা দুই দেশের সঙ্গীতের অভিজ্ঞতার একটি মিশেল তৈরি হবে।’
 

উল্লেখ্য, কৌশিক হোসেন তাপস বাংলাদেশি গানকে আন্তর্জাতিক প্লাটফর্মে উপস্থাপনের জন্যও নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গতবারের বীলবোর্ড টপচার্ট অ্যাওয়ার্ড ও গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অতিথি হিসেবে তিনিই একমাত্র বাংলাদেশি হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন।