অব্যাহতি পেয়ে নজরুলের পরিবারের বিরুদ্ধে পাল্টা মামলা

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ০১:৩৬

সাত খুনের মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেয়ে বাদিপক্ষের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আমিনুল ইসলাম রাজু। মামলায় নিহত নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম, ছোট ভাই আব্দুস সালামসহ ১৭ জনকে আসামি করে বাড়িঘর ভাংচুর, লুটপাট, চাঁদাদাবি ও অগ্নিসংযোগের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানা কর্তৃপক্ষ এই মামলা দায়েরের ঘটনা স্বীকার করেছে।

 

গত মঙ্গলবার সেভেন মার্ডার মামলা থেকে অব্যাহতি পাওয়া ইয়াছিন মিয়া ও আমিনুল ইসলাম রাজু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলা তিনটি দায়ের করেন। বিচারক আশেক ইমাম তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য সিদ্ধিরগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন। মামলা দায়েরের বিষয়টি গোপন রাখা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরাফত উল্লাহ জানান, আদালত থেকে কোন নির্দেশনা এখনো হাতে পাইনি।