ভারতের দুইজন পাচ্ছেন ম্যাগসাইসাই পুরস্কার

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ০১:৩৯

এশিয়ার নোবেল বলে খ্যাত ম্যাগসাইসাই পুরস্কারের নাম ঘোষণা করা হয়েছে। এবছর এই পুরস্কার পেয়েছেন ৫ বিশিষ্ট ব্যক্তি। বুধবার ফিলিপাইনের ম্যানিলাভিত্তিক র্যামন ম্যাগসাইসাই ফাউন্ডেশন এই পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে। খবর এনডিটিভি ও এএফপি’র।

 

দরিদ্র নির্যাতিত মানুষদের নিয়ে কাজ করায় ভারতের সঞ্জীব চতুর্বেদী ও অংশু গুপ্ত, দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য মিয়ানমারের চলচ্চিত্র তারকা কিয়াও থু, ফিলিপাইন মুসলিম নারীদের নৃত্যশিল্পে উত্সাহিত করার জন্য লিগায়া ফার্নান্দো অমিলবংশা এবং নারীদের হস্তশিল্পে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য লাওসের মানবাধিকার কর্মী কোমালি চান্থাভংকে এই পুরস্কার দেয়া হচ্ছে।