কুমিল্লা মহানগরীর ফৌজদারী মোড় এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
কোতয়ালী মডেল থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এস. আই সামছুদ্দিন আহাম্মেদ জানান, মিশনারি স্কুলের পাশের নির্মাণাধীন একটি ভবনের ৪র্থ তলায় ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শুক্রবার নিহতের লাশের ময়নাতদন্ত করা হবে।
পুলিশের ধারণা দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে ওই ভবনে লাশ ঝুলিয়ে রাখে। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
