রাজধানীর ধানমন্ডি ঈদগাহ মসজিদের খাদেমের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে খাদেমের ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত খাদেমের নাম দুলাল গাজী (৫৫)। খাদেমের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
ধানমন্ডি থানা ও পুলিশ সূত্রে জানা গেছে, গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দকৃত অর্থ তার ঘরেই রাখা থাকত। ঘরের আলমারি খোলা পাওয়া গেছে। চুরির ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশের সন্দেহ, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
